তিনটি চিঠি ও একটি পত্র-প্রবন্ধ সংকলিত এই গ্রন্থ প্রায় অপরিচিত এক বিনয় মজুমদারকে পাঠকের দরবারে উপস্থিত করছে। ‘ঈশ্বরীর স্বরচিত নিবন্ধ’ বাংলা ভাষায় কাব্য তত্ত্বের সম্বন্ধে লেখা শ্রেষ্ঠ প্রবন্ধ। এই প্রবন্ধটি অপঠিত থাকলে কাব্যতত্ত্ব বিষয়ক পড়াশোনা অসম্পূর্ণ থেকে যাবে। গণিত প্রভাবিত ও গভীর দার্শনিক অন্তদৃষ্টি সম্পন্ন এমন রচনা যে-কোনো ভাষারই গর্ব হতে পারে। ‘কবিতা পরিচয় অদ্ভুত আঁধার এক’ প্রবন্ধে জীবনানন্দের ‘অদ্ভুত আঁধার এক’ কবিতাটিকে বিশ্লেষণ করা হয়েছে। এই রচনাটি বিতর্কমূলক। ‘আমার ছন্দ’ প্রবন্ধে বিনয় তাঁর ছন্দ অর্থাৎ অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করেছেন। গাণিতিক সূত্র ও জ্যামিতিক রেখাচিত্র সহযোগে ছন্দের এই আলোচনাটি কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও অভিনব। ‘আত্মপরিচয়’ ও ‘স্মৃতিকথা’ প্রবন্ধে এবং ‘কোনো গোপনতা নেই’ শিরোনামের সাক্ষাৎকারটিতে বিনয় তাঁর জীবন সম্বন্ধে বহুকথা বলেছেন। জীবিতকালেই প্রায়-অপরিচিত ও অজ্ঞাত এই শ্রেষ্ঠ লেখকের অসাধারণ রচনায় সমৃদ্ধ এই গ্রন্থ পাঠক সাধারণের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
লেখক : শম্ভুনাথ চক্রবর্তী
যা আমরা সবাই বয়ে নিয়ে চলেছি বুকের মধ্যে। জীবনের হলুদ অরণ্যে দু-ভাগ হয়ে যাওয়া পথের সামনে প্রতিটি একলা পথিককে সেই আয়নায় প্রতিফলিত আলোয় কেবল খুঁজে নিতে হয় কোন পথটি সে বেছে নেবে। কৌশিক সেনের ঘোরতর বাস্তব আর আমাদের চাওয়া-জগতের মায়ায় মেশা কলমে এ বইয়ের দুটি কাহিনিতে কুশীলব বিভাস
নীলরতন সেন
সুচিত্রাকে নিয়ে বিন্দাস হ্যান্ডবুক। সুচিত্রাকে ঘিরে ভেতো বাঙালি থেকে বং-জেনারেশনের চাপা উস্কানির বুককাঁপা আগ্রহকে উস্কে দেবে এই বই। তাঁর অসংখ্য এক্সক্লুসিভ ছবি কি একটু জ্বালা ধরাবে দেবদাস ২০১৪-র বুকে
কুরোসাওয়ার আত্মজীবনী অমিতাভ মৈত্র তিনটি চিঠি ও একটি পত্র-প্রবন্ধKurosawer Atmajiboni : : 110 , , , , ; , , , , ! , , (cm) : 14. 5 (l) X 21. 5 (b) X 2 (h)